১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ভবন উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত আইসোলেশন ভবন উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জনাব আসাদুল হাবিব দুলু।

উদ্বোধন শেষে তিনি বলেন, পর্যায়ক্রমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সব অবকাঠামো নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগসহ বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, হাসপাতালের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি প্রতি মাসে অন্তত একবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
About Author Information

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ভবন উদ্বোধন

Update Time : ১১:২৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬