রংপুর জিলা স্কুলের শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩,আগষ্ট) রাতে পুলিশ ওই বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে। বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে বাড়ির দরজা বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা খুলে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়।
নিহতদের সকলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্বৃত্তরা ঐ শিক্ষকসহ পরিবারের অন্য ৪ সদস্যদের দিনের কোন এক সময়ে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Reporter Name 









