রংপুরের হারাগাছে যুবকের মরদেহ উদ্ধার, কুপিয়ে হত্যার অভিযোগ
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের হারাগাছ পৌরসভা এলাকায় আবু বক্কর সিদ্দিক (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত আবু বক্কর সিদ্দিক কাউনিয়া উপজেলার হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হারাগাছ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হারাগাছ মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
Reporter Name 









