১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৮০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

রংপুরে ৮০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর পরশুরাম থানার চব্বিশ হাজারী মধ্যপাড়া (কদমতলা) এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে
পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় গত ২২ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে পরশুরাম থানার ৬ নম্বর ওয়ার্ডের চব্বিশ হাজারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮০ পিস ইয়াবাসহ মো. স্বপন রানা (২৩) ও তাঁর বাবা মো. রফিকুল ইসলাম কশাই (৫৭)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বাড়ি ওই এলাকায়। স্বপন রানার বাবার নাম রফিকুল ইসলাম কশাই এবং রফিকুল ইসলামের বাবার নাম মৃত মজিবর হোসেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৭ এবং জি.আর. নম্বর ৭৮। পরে গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ ও অপরাধমুক্ত নিরাপদ নগরী গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে ৮০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

Update Time : ০৩:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬