১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অটোরিকশা চুরি ও চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

রংপুরে অটোরিকশা চুরি ও চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীতে অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মাহিগঞ্জ থানা-পুলিশ।

সোমবার (২৪ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে
পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,রংপুরের পীরগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. আকাশ (২৫), তাজহাট থানার আরাজি তামপাট এলাকার মৃত আরাজি উদ্দিনের ছেলে মো. খলিল মিয়া (৪৫) এবং মাহিগঞ্জ থানার ধুমখাটিয়া এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৬)।

পুলিশের তথ্যমতে, গত ২২ আগস্ট সন্ধ্যা সোয়া ৫টার দিকে মাহিগঞ্জ থানার খোর্দ্দ রংপুর এলাকায় মাহিগঞ্জ কলেজ রোডসংলগ্ন একটি দোকানের সামনে থেকে আকাশ ও খলিল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৩ আগস্ট সকাল ১১টার দিকে তালতলা মোড় এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাঁদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএমপি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Tag :
About Author Information

রংপুরে অটোরিকশা চুরি ও চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

Update Time : ০৫:৪৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬