১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার বদলি, নতুন দায়িত্বে মাহবুবুর রশীদ

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

রংপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার বদলি, নতুন দায়িত্বে মাহবুবুর রশীদ

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে।

বর্তমান কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিনে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মু. মাহবুবুর রশীদ এত দিন পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে মোহাম্মদ আবদুল মাবুদের পরবর্তী কর্মস্থল বা দায়িত্ব সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল মাবুদ। ওই সভায় তিনি নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং অপরাধীদের কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ওপর গুরুত্ব দেন।

সম্প্রতি রংপুর মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটেও কমিশনার হিসেবে মোহাম্মদ আবদুল মাবুদের নাম ছিল। এর কয়েক দিনের মধ্যেই তাঁর বদলি এবং নতুন কমিশনার হিসেবে মু. মাহবুবুর রশীদের পদায়নের প্রজ্ঞাপন জারি হলো।

Tag :
About Author Information

রংপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার বদলি, নতুন দায়িত্বে মাহবুবুর রশীদ

Update Time : ০২:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬