প্রশিক্ষিত যুবক-যুব নারীদের কর্মসংস্থানে যন্ত্রপাতি ও চাকরি প্রদান
রংপুর প্রতিনিধিঃ
‘আজকের প্রশিক্ষণ, আগামীর সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে প্রশিক্ষিত যুবক ও যুব নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি ও চাকরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৩০আগষ্ট)রংপুর নগরীর শিল্প কলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। সভাপতিত্ব করেন ইআইটি রংপুরের পরিচালক মো. নাজমুল আলম নাজু।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুরের জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এবং রিহ্যাবের চিফ কো-অর্ডিনেটর মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে কর্মসহায়ক বিভিন্ন যন্ত্রপাতি এবং চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মমুখী করে গড়ে তুলতে পারলে বেকারত্ব কমানোর পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে। প্রশিক্ষিত তরুণদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
Reporter Name 









