কুড়িগ্রাম ও গাইবান্ধায় র্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
কুড়িগ্রাম ও গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫ কেজি গাঁজা, ১৮৩ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১২ জুলাই) র্যাব-১৩ রংপুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫ কেজি গাঁজা ও ১৬২ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল এসকাফ ও নগদ ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকাসহ আরও দুইজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 













