১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৫ Time View
  • বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীদের টিফিন হিসেবে যে পাউরুটি বিতরণ করা হয়, তার মোড়কে উল্লেখিত তথ্য অনুযায়ী পণ্যের মেয়াদ শেষ হয়েছে ৪ জুলাই ২০২৬। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর সেই পাউরুটি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

জানা গেছে, অধিকাংশ শিক্ষার্থী পাউরুটি খেয়ে ফেললেও কয়েকজন শিক্ষার্থী মোড়কে লেখা মেয়াদ দেখে প্যাকেট খুলে রুটির ভেতরে কালো দাগ ও দুর্গন্ধ লক্ষ্য করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয় সাংবাদিকরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের বিষয়টি স্বীকার করেন।
ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

Update Time : ০১:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬