জলঢাকায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কথিত শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ইয়াবা ও ধারালো দেশীয় অস্ত্রসহ কথিত শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মুতাসসিন ফুয়াদ (মাম্পি)। তিনি জলঢাকা উপজেলার চেরেঙ্গা ডাকুরডাঙ্গা এলাকার মহুবার রহমানের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তাঁর কাছ থেকে ইয়াবা ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচার শেষে রায় না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।
Reporter Name 













