১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ১৪৭ বোতল নিষিদ্ধ স্ক্যাপসহ তিনজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

জলঢাকায় ১৪৭ বোতল নিষিদ্ধ স্ক্যাপসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকায় ১৪৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য স্ক্যাপ (Eskuf)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আজ সোমবার (১০’আগষ্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকার চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৪৭ বোতল স্ক্যাপ (Eskuf) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জলঢাকা উপজেলার চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকার মশিয়ার রহমান (৩২), তাঁর স্ত্রী আরজিনা বেগম (২৮) এবং চাওড়াডাঙ্গী গুচ্ছগ্রামের রফিকুল ইসলাম (৩৫)।

পরে উদ্ধার করা মাদক জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জলঢাকায় ১৪৭ বোতল নিষিদ্ধ স্ক্যাপসহ তিনজন গ্রেপ্তার

Update Time : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬