চসিকের দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুরে বদলি
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) মিজ ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থল থেকেই তাঁরা বর্তমান বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতাসহ পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসর-সংক্রান্ত সুবিধাসহ অন্যান্য প্রশাসনিক বিষয়ও নতুন কর্মস্থল থেকেই নিষ্পন্ন হবে।
এতে আরও বলা হয়েছে, দুই কর্মকর্তাকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৭ জুলাই থেকে তাঁরা স্ট্যান্ড রিলিজপ্রাপ্ত বলে গণ্য হবেন।
Reporter Name 















