নারায়ণগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 















