১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৫ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

এসএসসির ফল প্রকাশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৫ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।

ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ, মানবিকে ৪৮ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৮ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডে, ৬৩ দশমিক ৬৭ শতাংশ। সর্বনিম্ন পাসের হার সিলেট শিক্ষা বোর্ডে, ৫১ দশমিক ৮৮ শতাংশ।

এ বছর সারা দেশে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি। অন্যদিকে কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩১২টি।

Tag :
About Author Information

এসএসসির ফল প্রকাশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৫ শতাংশ

Update Time : ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬