১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৯ Time View

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিলফামারী প্রতিনিধি।
নীলফামারীর জলঢাকায় এক গৃহবধূকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. লিটন ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী কচাকাটা বাজারের একটি ইলেকট্রনিকস দোকান থেকে কিস্তিতে পণ্য কিনেছিলেন। ওই দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত লিটন ইসলাম কিস্তির অর্থ পরিশোধের সূত্র ধরে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেন, তবে তা প্রত্যাখ্যাত হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ মার্চ রাতে কিস্তির টাকার কথা বলে ভুক্তভোগীকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাঁকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে প্রায় এক মাস ধরে একাধিকবার ধর্ষণ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ১০ এপ্রিল ভুক্তভোগীকে জলঢাকা বাসস্ট্যান্ডে রেখে আসামিরা পালিয়ে যায়। পরে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ৪ মে মামলাটি থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রোববার রাতে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি লিটন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বলেছে, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬