১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৭ Time View

মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীর ডন বস্কো স্কুল পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের একসঙ্গে শিক্ষাগ্রহণ সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে শিশুদের বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বিদ্যালয়ের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং শিক্ষার্থীদের অটোগ্রাফ দেন। অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

Update Time : ০১:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬