১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বর্ষ উপলক্ষে রংপুরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

নজরুল বর্ষ উপলক্ষে রংপুরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে মতবিনিময়

রংপুর প্রতিনিধিঃ
নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে রংপুরে জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি, স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান।

বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও আট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পানি ও স্যানিটেশন-সংক্রান্ত বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতার জেলা ও বিভাগীয় পর্যায়ের ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

অনুষ্ঠানটি আয়োজন করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর।

Tag :
About Author Information

নজরুল বর্ষ উপলক্ষে রংপুরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে মতবিনিময়

Update Time : ০৮:৫৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬