শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন পাঁচজন। পাশাপাশি আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা একজনকে মন্ত্রী করা হয়েছে। সব মিলিয়ে আজ বঙ্গভবনে শপথ নিয়েছেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। তাঁদের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথ পাঠ করান।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
শপথ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 















