১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১০ Time View

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক,
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
তিনি বলেন, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা বিশেষ করে তরুণদের লক্ষ্যবস্তু করছে। তাই বর্তমান বাস্তবতায় মাদকের অপব্যবহার রোধে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন।
সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করাই সবচেয়ে কার্যকর উপায়। মাদকের চাহিদা কমাতে পারলে এর উৎপাদন ও সরবরাহও কমে আসবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিলবোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচারসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনসেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।

Tag :
About Author Information

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Update Time : ০৭:২৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬