১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের কথা জানাল সরকার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১১ Time View
  • রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের কথা জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সমন্বিতভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছে সরকার।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার তারকা–চিহ্নিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১০৮টি জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে। এ ছাড়া ১০টি অঞ্চলে ২১টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এসব দল নিয়মিত ড্রেন, ক্যাচপিট ও ড্রেনেজ লাইন পরিষ্কার করছে।
তিনি জানান, ২০২৪–২৫ অর্থবছরে ডিএনসিসি ১১০ দশমিক ৯৩ কিলোমিটার সড়ক এবং ১০৫ দশমিক ৮৯ কিলোমিটার নর্দমা নির্মাণ ও উন্নয়ন করেছে। চলতি অর্থবছরে আরও ১১৫ কিলোমিটার সড়ক ও ১২০ কিলোমিটার নর্দমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ৩৬০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত কাজ করছেন। পাশাপাশি ২৯টি খাল ও একটি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ এবং ১ হাজার ১৮১টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বর্তমানে তিনটি আউটলেটের মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশন করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান মন্ত্রী। এ কারণে আরও দুটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি নতুন বৃহৎ আউটলেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী আরও বলেন, শ্যামপুর খালের পানি দ্রুত বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য বক্স কালভার্ট ও বড় নর্দমা নির্মাণকাজ চলমান। ডিএসসিসি এলাকায় ৩৩টি জলাবদ্ধতাপ্রবণ স্থান চিহ্নিত করে ২২টি খাল পরিষ্কার ও পুনঃখনন, চারটি বক্স কালভার্ট পরিষ্কার এবং ওয়ার্ডভিত্তিক নর্দমা পরিষ্কারের কাজ চলছে। জরুরি পরিস্থিতিতে পানি অপসারণের জন্য ছয়টি পোর্টেবল পাম্পও স্থাপন করা হয়েছে।
এ ছাড়া সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি প্রকল্পের আওতায় কালুনগর, শ্যামপুর, জিরানী ও মান্ডা খালের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে অবকাঠামো উন্নয়ন, নতুন পানি নিষ্কাশনব্যবস্থা নির্মাণ, খাল পুনরুদ্ধার এবং ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ—সব কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

Tag :
About Author Information

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের কথা জানাল সরকার

Update Time : ০৭:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬