১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হত্যাকাণ্ডে চার ভাই গ্রেপ্তার, আইনি সহায়তার ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০২:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৭ Time View

ময়মনসিংহে হত্যাকাণ্ডে চার ভাই গ্রেপ্তার, আইনি সহায়তার ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহে মাকে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিবিআই সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত এখনো চলমান থাকায় ঘটনার প্রকৃত কারণ, দায়-দায়িত্ব এবং অন্যান্য বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে সংস্থাটি বিরত রয়েছে।

এদিকে, বাংলাদেশ আইন ও অধিকার এইডের নির্বাহী পরিচালক ও সাংবাদিক আলী আসগর ইমন এক বিবৃতিতে বলেছেন, তদন্তে যদি প্রমাণিত হয় যে অভিযুক্ত চার ভাই তাঁদের মায়ের শ্লীলতাহানির ঘটনার প্রতিক্রিয়ায় এ ঘটনায় জড়িয়েছেন, তাহলে তাঁদের বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে সংগঠনটি তাঁদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে পিবিআই এখনো এ ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত চিত্র এবং দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Tag :
About Author Information

ময়মনসিংহে হত্যাকাণ্ডে চার ভাই গ্রেপ্তার, আইনি সহায়তার ঘোষণা

Update Time : ০২:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬