১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে পিকআপচাপায় মা-ছেলে নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১৩ Time View

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার সময় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। এ ঘটনায় মো. নাজমুল ইসলাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, মো. নাজমুল ইসলাম (৩২) স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মো. আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন উত্তর গড়েয়ায় যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে মহাসড়কে মোটরসাইকেলটি পৌঁছালে পেছন থেকে একটি মাছ বহনকারী পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়লে পিকআপটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। মো. নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
About Author Information

দিনাজপুরে পিকআপচাপায় মা-ছেলে নিহত

Update Time : ০৫:০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬