১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৮ Time View

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক

সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার সজীব (৩২)। পুলিশ জানায়, নুরুল ইসলাম জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। সজীব যুবলীগের কর্মী।

এ ঘটনায় সোমবার রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি সাভার মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, তারাপুর মাঠে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার তদন্তে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।

Tag :
About Author Information

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক

Update Time : ১১:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬