১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমির উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১০ Time View

জমির উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ঢাকা
জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে জানাজার আয়োজন করা হয়।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন অতিথিরা।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সংসদ সদস্যরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে ইন্তেকাল করেন। তিনি জাতীয় সংসদের স্পিকার ছাড়াও দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

Tag :
About Author Information

জমির উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০২:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬