১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৯ Time View

বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, পূর্ববর্তী সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে অকার্যকর করে দেশের গ্যাস খাত বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল করে তুলেছিল। তিনি বলেন, বর্তমান সরকার বাপেক্সকে পুনর্গঠন করে দেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ নিয়েছে।

বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশীয় সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ দেওয়া হয়নি। এখন বাপেক্সকে শক্তিশালী করতে নতুন রিগ ও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বাপেক্স নিজস্ব সক্ষমতায় নতুন গ্যাসকূপ খনন এবং পুরোনো কূপে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা গেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব হবে।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী সামাজিক ও পারিবারিক মূল্যবোধ পুনরুদ্ধারের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

অধিবেশনের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত ৭ জুন শুরু হওয়া সংসদের দ্বিতীয় অধিবেশন এক মাস নয় দিন চলেছে। বাজেটের ওপর ৩১৬ জন সংসদ সদস্য প্রায় ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা করেছেন। এ অধিবেশনে ১১টি বিল পাস হয়েছে এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
অধিবেশন সফলভাবে পরিচালনায় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করে তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ সম্মানী ভাতা প্রদানের জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

Tag :
About Author Information

বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬