১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৪ Time View

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে এ ঘটনায় মাধবদী থানায় মামলা হলে অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করা হয়। পরে রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয় লতা বেগমকে। এ ছাড়া তাঁর স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়েছে।

ঘটনার পর লতা বেগম আত্মগোপনে গেলেও তাঁর স্বামী ও বাবাকে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

Update Time : ০৯:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬