কুমিল্লার কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লার কসবা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, ৬৪ বিজিবির মঈনপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী চকবস্তা এলাকায় শনিবার বিশেষ অভিযান চালান। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি বলেছে, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 















