কাশিমপুর মহিলা কারাগার থেকে পালানো বন্দি রিম্পা রাজধানী থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ঢাকা,
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা (২১)কে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সন্ধ্যার পরে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফরহাদ।
গ্রেপ্তার হওয়া রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুরা গ্রামের হাসান হাবিবের মেয়ে। র্যাব-২ এর একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রিম্পাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
Reporter Name 















