১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে ঘোরাফেরা, যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৫ Time View

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে ঘোরাফেরা, যুবক আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নিজেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে চলাফেরার অভিযোগে মোফাজ্জল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক মোফাজ্জল হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর পটুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার পরিচয় যাচাই করে তা ভুয়া বলে নিশ্চিত হয় পুলিশ।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের ঢাকা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তির সিআইডি পরিচয় ভুয়া বলে প্রমাণ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে ঘোরাফেরা, যুবক আটক

Update Time : ০৩:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬