১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭ Time View

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদকঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তাঁর অটোনোমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ ধরা পড়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, এসব শারীরিক জটিলতা এবং মানসিক-শারীরিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে আজ বিকেল ৫টার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

Tag :
About Author Information

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

Update Time : ১২:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬