১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’: শামা ওবায়েদ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল দীর্ঘদিনের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর আন্দোলন।

বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র‌্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর লক্ষ্যেই রাজপথে নেমেছিলেন। তিনি দাবি করেন, এই ঐতিহাসিক অর্জন কোনো ব্যক্তি বা একক দলের নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত বিজয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বক্তব্য দেন।

Tag :
About Author Information

জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’: শামা ওবায়েদ

Update Time : ০৪:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬