১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই-দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগ থেকে স্বর্ণ, সিগারেট ও গৌরি ক্রিম জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

দুবাই-দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগ থেকে স্বর্ণ, সিগারেট ও গৌরি ক্রিম জব্দ

নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও দিল্লি থেকে আসা তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন বিদেশি সিগারেট, ১১৩ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও পাঁচটি মুঠোফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

রোববার (৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজে বিশেষ তল্লাশি চালান সিআইআইডির সি-শিফটের কর্মকর্তারা। এর মধ্যে দুবাই থেকে আসা এমিরেটসের EK0582 ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগ তল্লাশি করে ১৪৯ কার্টন বিদেশি সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন বিদেশি সিগারেট ও ৩ কেজি গৌরি ক্রিম জব্দ করা হয়।

অন্যদিকে, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

সিআইআইডি জানিয়েছে, পৃথক অভিযানে মোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন বিদেশি সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রী ও ফ্লাইট শনাক্ত করে এসব অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা পণ্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

দুবাই-দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগ থেকে স্বর্ণ, সিগারেট ও গৌরি ক্রিম জব্দ

Update Time : ০৪:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬