১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

রংপুর বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন

নিজস্ব প্রতিবেদক, রংপুর
সারাদেশের মতো রংপুর বিভাগের আট জেলাতেও প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এ বছর রংপুর বিভাগে মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন উত্তীর্ণ হয়েছেন। বিভাগে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ।

এবার রংপুর বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন। তাঁদের মধ্যে ছাত্রী ৭ হাজার ১৫২ জন এবং ছাত্র ৬ হাজার ৪৮৭ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিভাগের ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

এবার রংপুর বিভাগে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় কমেছে। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।
আজ সোমবার ফলাফল প্রকাশের পর রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

ভালো ফল করা শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আনন্দ উদ্‌যাপন করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Tag :
About Author Information

রংপুর বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন

Update Time : ০৭:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬