১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১০ Time View
  1. মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
জামায়াতে ইসলামী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে। তাদের বীরত্বের কোনো ইতিহাস নেই, আছে দালালির ইতিহাস।

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দলটি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার বিষয়ে জামায়াতের সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতের প্রধানের বাসভবনে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সেখানে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যথাযথভাবে তুলে ধরা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্রসংগঠনের প্রতীক আঁকার বিষয়টিও তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে হালকা করে দেখানোর চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

রিজভী বলেন, একাত্তরের চেতনা মানুষের মধ্যে ছিল বলেই ২০২৪ সালে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনো ধরনের চক্রান্ত সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলন শেষে ডিআরইউ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জাহেদুল হক শামীম ও সহসভাপতি ড. কে এম আই মন্টি উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী

Update Time : ০৫:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬