জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবগুলোর আলোচনা প্রত্যাহার করেছে বিরোধী দল। মঙ্গলবার বিকেলে বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের অনুমতি নিয়ে এ প্রস্তাব দেন। পরে সংসদ তা গ্রহণ করে।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেওয়া হলেও সেগুলো গৃহীত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের মূল্যবান সময় সাশ্রয়ের কথা বিবেচনা করে সব ছাঁটাই প্রস্তাব একসঙ্গে প্রত্যাহার করা হচ্ছে।
তিনি বলেন, সংসদীয় রেওয়াজের প্রতি সম্মান রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংসদের কার্যক্রম এগিয়ে নিতে সুবিধা হবে।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ট্রেজারি বেঞ্চ বিষয়টি গ্রহণ করেছে। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রীরা বাজেটের দাবি উত্থাপনের পর ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে তোলা হবে।
Reporter Name 















