বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ বিষয়ে এর আগে ২০২৫ সালের ২৮ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-মেইল পাঠানোর ক্ষেত্রে কেবল বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে এবং ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো বার্তা গ্রহণযোগ্য হবে না।
Reporter Name 















