১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৭ Time View

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার, প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

বুধবার (৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

মীর হেলাল উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতার বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া মানুষের জন্য খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগের সময়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষের জীবন রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

Update Time : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬