১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অননুমোদিত অনুপস্থিতি ও অসদাচরণ: পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৬ Time View
  • অননুমোদিত অনুপস্থিতি ও অসদাচরণ: পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের চার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর এসব প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, সাবেক র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। তদন্ত প্রতিবেদন, কারণ দর্শানোর নোটিশের জবাব, অভিযোগের গুরুত্ব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে দেওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :
About Author Information

অননুমোদিত অনুপস্থিতি ও অসদাচরণ: পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত

Update Time : ০২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬