ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, মাঝমাঠে থাকতে পারে চমক
নিউজ ডেক্সঃ
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালের এই হাই-ভোল্টেজ ম্যাচে জয় পেলেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে যাবে লিওনেল মেসির দল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশ নিয়ে স্পষ্ট কিছু না বললেও প্রতিপক্ষের শক্তি বিবেচনায় দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তার ভাষ্য, ইংল্যান্ডের বিপক্ষে সেরা সমন্বয় নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।
ধারণা করা হচ্ছে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানো দল থেকেই বেশিরভাগ খেলোয়াড় একাদশে থাকবেন। তবে মাঝমাঠে পরিবর্তন আসতে পারে। গুঞ্জন রয়েছে, রদ্রিগো ডি পলকে বিশ্রাম দিয়ে নিকোলাস গঞ্জালেজ বা হুলিয়ানো সিমিওনেকে সুযোগ দেওয়া হতে পারে। গঞ্জালেজ খেললে বাম উইংয়ে দেখা যেতে পারে তাকে, আর সিমিওনে সুযোগ পেলে সেটি হবে বড় চমক।
রাইট-ব্যাক পজিশনেও নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েলের মধ্যে লড়াই রয়েছে, যেখানে মলিনা কিছুটা এগিয়ে আছেন।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা (বা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেজ, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকোলাস গঞ্জালেজ (বা হুলিয়ানো সিমিওনে), হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।
Reporter Name 















