১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৬১৬ কোটি টাকা, বাড়ল সব ধাপের পুরস্কার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৪ Time View

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৬১৬ কোটি টাকা, বাড়ল সব ধাপের পুরস্কার

স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের পরিধি যেমন বেড়েছে, তেমনি ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে প্রাইজমানিও। ৪৮ দলের বিশ্বকাপ উপলক্ষে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি বরাদ্দ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এটি প্রায় ৫০ শতাংশ বেশি।

রোববারের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপাজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার এবং রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার করে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে উল্লেখযোগ্য অর্থ। প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার, পাশাপাশি প্রস্তুতি ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলার দেওয়া হবে। ফলে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত হয়েছে।

ফিফা এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করবে। এরপর খেলোয়াড়, কোচিং স্টাফের বোনাস এবং দেশের ফুটবলের তৃণমূল উন্নয়ন ও অবকাঠামো খাতে কীভাবে অর্থ ব্যয় হবে, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ফেডারেশন।

৪৮ দলের এই বিশ্বকাপ থেকে ফিফার সম্ভাব্য আয় ১০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চার বছরের আর্থিক চক্রে সংস্থাটির মোট রাজস্ব ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা আগের চক্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ ফাইনালের পর স্বর্ণপদক পাবেন। রানার্স-আপরা পাবেন রৌপ্যপদক এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ব্রোঞ্জপদক।

একই সঙ্গে টুর্নামেন্ট শেষে সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে যথাক্রমে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস ও গোল্ডেন বুট পুরস্কারে ভূষিত করা হবে। তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে কোনো অতিরিক্ত অর্থ দেওয়া হবে না।

Tag :
About Author Information

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৬১৬ কোটি টাকা, বাড়ল সব ধাপের পুরস্কার

Update Time : ০৮:১৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬