১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অরের পথে মেসি

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১১ Time View

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অরের পথে মেসি

স্পট ডেক্সঃ
বিশ্বকাপের শুরুতে ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় লিওনেল মেসির নাম থাকলেও শীর্ষে ছিলেন না তিনি। তবে টুর্নামেন্টের নকআউট পর্বে একের পর এক ম্যাচে প্রভাব বিস্তার করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলে সেই সমীকরণই বদলে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিভিন্ন ক্রীড়া বিশ্লেষণ ও বাজির বাজারে এখন নবম ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে মেসিকেই।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে দলের ২–১ গোলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মেসি। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোল দুটি এসেছে তার নিখুঁত পাস থেকে। ফলে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮টি, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট।

এতে গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোলের সংখ্যায় ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে সমতায় থাকলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় টাইব্রেকারে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের সম্ভাবনাও এখন সবচেয়ে বেশি মেসির দিকেই ঝুঁকে আছে।

বিশ্বকাপের পারফরম্যান্স ব্যালন ডি’অরের সমীকরণেও বড় পরিবর্তন এনেছে। টুর্নামেন্ট শুরুর আগে এমবাপে, হ্যারি কেইন ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে সম্ভাব্য দাবিদার হিসেবে দেখা হলেও আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর পরিস্থিতি পাল্টে গেছে। বর্তমানে বিভিন্ন পূর্বাভাসে মেসিকেই সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট মিলিয়ে সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন মেসি।

অন্যদিকে ইয়ামালের দল ফাইনালে উঠলেও ব্যক্তিগত পরিসংখ্যানে তিনি অনেকটাই পিছিয়ে। অবশ্য ফাইনালে স্পেন শিরোপা জিতলে এবং ইয়ামাল অসাধারণ পারফরম্যান্স দেখালে ব্যালন ডি’অরের লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

তবু বর্তমান বাস্তবতায় সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসিই। ফাইনালেও যদি তিনি দলকে শিরোপা জেতাতে নেতৃত্ব দেন, তবে ২০২৩ সালের পর আবারও ব্যালন ডি’অর জয়ের পথে সবচেয়ে বড় পদক্ষেপটি হয়ে যেতে পারে সেটিই।

২০০৯ সালে প্রথম ব্যালন ডি’অর জেতা মেসি সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন ২০২৩ সালে। এবার নবমবারের মতো জিততে পারলে ব্যক্তিগত সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে যাবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

Tag :
About Author Information

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অরের পথে মেসি

Update Time : ০৯:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬