১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালালেন এক বন্দি

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৯ Time View
  • কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালালেন এক বন্দি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে মোছা. রিম্পা (২১) নামে তিন মাসের সাজাপ্রাপ্ত এক বন্দি পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ ও কারা কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে।

কারা সূত্র জানায়, রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায়। ঢাকার ধানমন্ডি থানার একটি মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিনি তিন মাসের সাজা ভোগ করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রিম্পাকে কারাগারে খুঁজে না পেয়ে কর্তৃপক্ষ তল্লাশি শুরু করে। তদন্তে উঠে এসেছে, নির্ধারিত সময়ে লকআপে বন্দিদের প্রবেশ নিশ্চিত না হওয়ায় নিরাপত্তার ফাঁক তৈরি হয়। সেই সুযোগে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া বন্দিকে খুঁজে বের করার কাজ চলছে। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
About Author Information

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালালেন এক বন্দি

Update Time : ০৭:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬