সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক ঢাকা,
বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে তার নিয়োগ কার্যকর হবে।
রাশেদ খান এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিলেও জয়ী হতে পারেননাই।
Reporter Name 















