১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি সরবরাহ কমে তিতাসের গ্রাহকদের তীব্র গ্যাস সংকট

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৯ Time View

এলএনজি সরবরাহ কমে তিতাসের গ্রাহকদের তীব্র গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

রোববার (২৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে।

এ কারণে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে এবং স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস জানিয়েছে, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Tag :
About Author Information

এলএনজি সরবরাহ কমে তিতাসের গ্রাহকদের তীব্র গ্যাস সংকট

Update Time : ০৫:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬