১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১২ Time View

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ‘ডেভিড ইমন’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিড ইমনকে ধরতে আগে থেকেই নজরদারি চলছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। সেখানে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও অপরাধসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেভিড ইমনের গ্রেপ্তারকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
About Author Information

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

Update Time : ০৯:৫১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬