১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাবুদ্দিনের বিচার সম্ভব দাবি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

  • Reporter Name
  • Update Time : ০৮:৪১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১১ Time View

সাহাবুদ্দিনের বিচার সম্ভব দাবি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতি হওয়ার আগে সংঘটিত অভিযোগের বিচার সম্ভব বলে দাবি করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির দাবি, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দায়মুক্তি রাষ্ট্রপতি থাকাকালীন কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হলেও রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ-মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি করেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।

সমাবেশে তিনি বলেন, ২০১৭ সালে এস আলম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় সাহাবুদ্দিন শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের অভিযোগ। যেহেতু এসব ঘটনা রাষ্ট্রপতি হওয়ার আগের, তাই সংবিধানের ৫১ অনুচ্ছেদের দায়মুক্তি এখানে প্রযোজ্য নয় বলে তিনি দাবি করেন।

অধ্যাপক নুরুন্নবী মানিক আরও অভিযোগ করেন, দুদকে দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি তৎকালীন সরকারের বিভিন্ন অনিয়মে সহযোগিতা করেছেন এবং ব্যক্তিগত সুবিধাও নিয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা বাংলাদেশ ব্যাংকের প্রতি ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দ্রুত গঠনের আহ্বান জানান। তাদের ভাষ্য, পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না হলে গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরবে না এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমও ব্যাহত হবে। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, সমাবেশে উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য। এসব অভিযোগের বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিক্রিয়া এই প্রতিবেদনে পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর বিচারিক সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি।

Tag :
About Author Information

সাহাবুদ্দিনের বিচার সম্ভব দাবি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

Update Time : ০৮:৪১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬