১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ‘আরেকটি বিপ্লব’ আসন্ন। এ জন্য তিনি দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের সমালোচনা করে বলেন, জনগণের রায়কে উপেক্ষা করলে কোনো সরকার টিকে থাকতে পারে না।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যদি বিশ্বাসঘাতকতা না হতো, তাহলে আন্দোলনের প্রয়োজন পড়ত না। দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, বর্তমান বাস্তবতা নতুন একটি গণআন্দোলনের ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের রায়কে সম্মান জানাতে হবে। ইতিহাসে যারা গণরায় অস্বীকার করেছে, তাদের পরিণতি শুভ হয়নি। জনগণের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে জামায়াত আমির সরকারের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী আচরণের’ অভিযোগ তুলে বলেন, জেল-জুলুম বা ফাঁসির ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

শিক্ষাঙ্গনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে পরে দাম বাড়িয়ে তা দূর করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। একই সঙ্গে তিনি দুর্নীতি, লুটপাট ও জনগণের অধিকার হরণের অভিযোগও উত্থাপন করেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে ১১-দলীয় জোটের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

Update Time : ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬