১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ আগস্ট রংপুরে আসছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

১৯ আগস্ট রংপুরে আসছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিনিধি রংপুরঃ
রংপুর সফরে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ডা. জাহেদ উর রহমান। আগামী বুধবার (১৯ আগস্ট) তিনি রংপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুর ২টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সভায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, তথ্যসেবা সম্প্রসারণ এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা হবে।

সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ডা. জাহেদ উর রহমান পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উদ্দেশে রংপুর ত্যাগ করবেন।

Tag :
About Author Information

১৯ আগস্ট রংপুরে আসছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

Update Time : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬