১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে কুড়িগ্রাম ও নীলফামারীর দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রংপুর: র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে কুড়িগ্রাম ও নীলফামারীর দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১১, নরসিংদীর যৌথ আভিযানিক দল গত ১৬ জুন সন্ধ্যায় নরসিংদী মডেল থানার চিনিসপুর এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার পাঁচটি প্রতারণা মামলায় ৫ বছর ১ মাস ১০ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজার রহমানকে (৩৮) গ্রেফতার করে।

অপরদিকে একই দিন রাতে র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের একটি দল সদর উপজেলার গাছবাড়ী কৃষিফার্ম মোড় এলাকায় অভিযান চালিয়ে ডিমলা থানার একটি চুরির মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান ওরফে নুরুকে (৩০) গ্রেফতার করে। ওই মামলায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, প্রতারণা, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

র‌্যাবের পৃথক অভিযানে কুড়িগ্রাম ও নীলফামারীর দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Update Time : ০৫:২২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬