১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত, জানালেন আনচেলত্তি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১০ Time View

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত, জানালেন আনচেলত্তি

খেলা ডেস্কঃ
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জন্য স্বস্তির খবর দিলেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র পুরোপুরি ফিট এবং প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত।

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলিয়া দে সঁ পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, ও পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত।’

নেইমারের ফিটনেস ও পেশাদারিত্বেরও প্রশংসা করেছেন ইতালিয়ান এই কোচ। তাঁর ভাষ্য, পুরো সময় খেলতে না পারায় নেইমার স্বাভাবিকভাবেই সন্তুষ্ট ছিলেন না। তবে দলের স্বার্থে তাঁর আচরণ ছিল আদর্শ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিত্বের কারণেও সতীর্থদের কাছে তিনি সমান জনপ্রিয়।

জাপানের বিপক্ষে জয়সূচক গোলের পরও কেন ডাগআউটে সংযত ছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, শেষ বাঁশি বাজার আগে কোনো ম্যাচকে শেষ বলে মনে করেন না। অতীতে শেষ মুহূর্তে ম্যাচের ফল বদলে যাওয়ার অভিজ্ঞতা থাকায় জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি শান্ত থাকতেই পছন্দ করেন।

শেষ ষোলোর প্রতিপক্ষ নরওয়েকেও সমীহ করছেন ব্রাজিল কোচ। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে ব্রাজিল জয় নিয়েই মাঠ ছাড়বে বলে তাঁর বিশ্বাস।

বাংলাদেশ সময় আজ রোববার দিবাগত রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচে দীর্ঘদিন পর পুরো সময় মাঠে দেখা যেতে পারে নেইমারকে।

Tag :
About Author Information

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত, জানালেন আনচেলত্তি

Update Time : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬